সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

'মৌলভী' গ্রন্থের মোড়ক উম্মোচন বিকালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের ইসলাম ও  আলেমদের জীবন ও কর্ম নিয়ে রচিত আলোচিত "মৌলভী" গ্রন্থের মোড়ক উন্মোচন আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় মৌলভীবাজার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

বরুণার পীর শায়খ সাইদুর রহমান হামিদীর সভাপতিত্বে মৌলভী গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন হাফিজ ইসমাঈল হোসাইন সরদার।

এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য আলেম ও দার্শনিক মাওলানা মুসা আল হাফিজ, বিশেষ অতিথি ইসলামী ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নাজমুদ্দিন কাসিমী, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, বিশিষ্ট লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), বিশিষ্ট শিল্পপতি হাফিজ মুছলেহ উদ্দিন আখন্দ প্রমূখ।

অনুষ্ঠানে তেলাওয়াত করবেন জনপ্রিয় ক্বারী জামাল আহমদ কাসেমী, ক্বারী ড. আসাদ বিন জামিল, ক্বারী জিয়াউল হক নাসেহ।

শাহ মিসবাহ ও সাদিকুর রহমান শাকিলের উপস্থাপনায় সন্ধ্যায় নাশিদ পরিবেশন করবেন জনপ্রিয় নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, মাহমুদ আব্দুল কাদির, তানজির আহমদ, মতিউর রহমান এনামসহ আবাবিল সাংস্কৃতিক ফোরাম ও ইনভাইট নাশিদ গ্রুপে শিল্পীরা

এছাড়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজসেবক, নবীন-প্রবীণ আলেম, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

আয়োজন সম্পর্কে বইটির রচয়িতা তরুণ আলেম ও লেখক মাওলানা নূহ বিন হোসাইন বলেন, ‘আলহামদুলিল্লাহ-  ‘মৌলভী গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠান সফলে সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার পোহালেই ভিন্নরকম একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

আয়োজনটি সফল হতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন মাওলানা নূহ বিন হোসাইন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ