শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

‘ফারাক্কার বাঁধ খোলায় দেশে বড় বন্যার আশঙ্কা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারাক্কার ভাটি এলাকায় আগামী দুদিন আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর।     

আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, যে হারে পানি বাড়ছে, এতে আগামী দুদিন এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। এখনো পদ্মা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

জানা যায়, কেন্দ্রের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় পদ্মার পাংখা পয়েন্টে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। বর্তমানে পানির স্তর রয়েছে ২০ দশমিক ৪৮ মিটার।

আরিফুর রহমান অঙ্কুর বলেন, বর্ষার শুরু থেকেই ফারাক্কার কপাট খোলাই ছিল। আজও পানি বৃদ্ধির যে হার, সেটা অস্বাভাবিক নয়। এখন পদ্মায় পানির যে স্তর, গত ১৫ দিন আগে যা ছিল তার চেয়ে কম। কাজেই বড় বন্যার কোনো শঙ্কা নেই।

আরিফুর রহমান অঙ্কুর চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেরও নির্বাহী প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বলছে, গেট আগে থেকেই খোলা ছিল। বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলছেন, ফারাক্কার ১০৯টি গেট আগে থেকেই খোলা ছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ