মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

অসময়ে পদ্মায় ভাঙন, আতঙ্কে নদী পাড়ের মানুষজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। গত তিন-চার দিনের ভাঙনে বিলীন হয়েছে নদী পারের প্রায় ৫০ মিটার অংশ।

এর মধ্যে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকা ও পাশের বহিরচর গ্রাম এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। এদিকে ভাঙন রোধে শুক্রবার (১০ মে) সকাল থেকে জিওব্যাগ ফেলা হচ্ছে।

এদিকে অসময়ে পদ্মায় ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। তারা বলছেন, নদীতে এখনো পানি তেমন বাড়েনি, তাতেই এভাবে ভাঙন শুরু হয়েছে। বর্ষার সময় পানি যখন বাড়বে তখন কী হবে?

বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, দৌলতদিয়ার ফেরিঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। যেসব এলাকায় নদীর পাড় ভাঙছে সেসব এলাকায় জিওব্যাগ ফেলা হচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ