বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

নবাবগঞ্জে নির্মাণ হচ্ছে পাঁচতলা মসজিদ কমপ্লেক্স ‘মসজিদুল আসরাফ‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নবাবগঞ্জে নির্মাণ হতে যাচ্ছে পাঁচতলা বিশিষ্ট আধুনিক মসজিদ কমপ্লেক্স—‘মসজিদুল আসরাফ’।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার করপাড়া পোস্ট অফিস সংলগ্ন দীঘিরপাড় এলাকায় এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা জানান, ইসলামিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদ কমপ্লেক্সে একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদ কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিটি ফ্লোর নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে দশ হাজার স্কয়ার ফিট জায়গা অনুযায়ী। পুরো প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে কয়েক কোটি টাকা।

এছাড়া প্রতিটি জায়নামাজের জন্য দান করা যাবে ৩০ হাজার টাকা। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে এই মহতী কাজ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মসজিদ নির্মাণে দানের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন—আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন।

বর্তমানে দাতা সংগ্রহ কার্যক্রম চলছে এবং আগ্রহী ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ