সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে’   আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার

স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস,কমবে বৃষ্টি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

একটানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। মাঝে মধ্যে বৃষ্টি থামলেও তা খুব একটা সময় দীর্ঘ হচ্ছে না। সাময়িক সময়ের ব্যবধানে আবার আবহাওয়া দখলে নিচ্ছে বৃষ্টি।

এ ভোগান্তির মধ্যেই শুক্রবার (৬ অক্টোবর) রাতে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে, আগামীকাল দুপুরের মধ্যে কমে আসবে বৃষ্টি।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও আগামীকাল শনিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। তবে শনিবার দুপুরের মধ্যে বৃষ্টি কমে আসবে। কিন্তু আকাশ দিনভর মেঘলা থাকবে।

রোদের দেখা কবে মিলবে— এ বিষয়ে আবহাওয়াবিদ জানান, আগামীকাল বৃষ্টি কমলেও রোদের সম্ভাবনা নেই। তবে পরশুদিন রোববার থেকে দিন পরিষ্কার হবে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ