সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

খতিবকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিলো গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দরবন ঘেষা এবং খান জাহান আলি রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত খান জাহান পল্লী জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইসহাক ফরিদী ব্যক্তিগত ও পারিবারিক কারণে নিজ দায়িত্ব হতে অব্যাহতি নেন।

শুক্রবার ( ২৮ সেপ্টেম্বর) তাঁর বিদায় উপলক্ষে এলাকাবাসী মুসল্লীবৃন্দ ও মসজিদ কমিটির উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মসজিদ কমিটির সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ডাক্তার মামুনুর রশিদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল করিম, হাফেজ মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আকুল, হুমায়ুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচকবৃন্দ বলেন, আমরা একজন গবেষক আলেম পেয়েছিলাম, তার পক্ষ থেকে আলোচনা কুরআন হাদিসের বিষয়গুলো থেকে আমরা উপকৃত হয়েছি। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

মুফতি ইসহাক ফরিদীর বিদায়ের সময় মুসল্লিদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে তাকে বিশেষ সম্মাননা ও হাদিয়া প্রদান করা হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ