সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

ওমরা পালনে গিয়ে ভিডিও বার্তায় যা বললেন শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ওমরা পালন করতে পবিত্র নগরী মক্কায় গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সেখানে গিয়ে সবার জন্য দোয়া চেয়ে প্রতিশ্রুতি করেছেন তিনি।

শামীম ওসমান বলেন, দেশবাসীর জন্য ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। আপনারও আমার জন্য দোয়া করবেন। এবার ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেব। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যান আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, এই কাবা শরিফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দেব। আল্লাহ আমাকে কবুল করেছিলেন, শেখ হাসিনার অসিলায় আমি তা করেছি।

এর আগে সাধারণ মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন শামীম ওসমান। ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

সে সময় শামীম ওসমান বলেন, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব ভালো মানুষদের নিয়ে যেন আমি কাজ করতে পারি সে জন্য আপনারা দোয়া করবেন। যেন মানুষের জন্য শান্তি এনে দিতে পারি। হজে গিয়ে আমি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি এই দোয়া চাই।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ