শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে সরকার নয়, বরং চাপে আছে বিএনপি।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় ‘মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। বরং ভিসানীতি নিয়ে বিএনপির নেতাদেরই চাপ অনুভব করার কথা। এটি তাদের ভাবার কথা। কারণ ভিসানীতি হলো যারা নির্বাচনে প্রতিবন্ধকতা করবে তাদের জন্য। সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোনো চাপ অনুভব করছে না। বরং ভোটে বাধা সৃষ্টির জন্য বিএনপিই এটি নিয়ে চিন্তিত।
দীপু মনি বলেন, আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে