সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বরিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বরিশালের গৌরনদীতে গুনগুন পরিবহন ও যাতায়াত পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মইদুল আলম।

মইদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ করছে। বাস দুটি রাস্তার পাশে সরানো হয়েছে। বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

স্টেশন কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা পাসপোর্টে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ