বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

পবিত্র মাহে রমাদানের সিলেবাস যেমন হওয়া চাই: ড. ওয়ালীয়ুররহমান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র মাস রমজান। দরজায় কড়া নাড়ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত রোজার মাস রমজান। এ মাসে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রমজানের রোজা ও ইবাদতের বিষয়ে। এজন্য রুটিন মাফিক চলা আমাদের জন্য জরুরি।

১৷ চোখ হেফাযত। ২৷ অযথা একটি কথাও না বলা। ৩৷ সময় নিয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত সলাত আদায়। মহিলাদের আউয়াল ওয়াক্তে ঘরে বাইরে নামাজ আদায়।

৪৷ সব কটি সিয়াম পালন করা। রোজার অনুভূতি জাগ্রত রেখে মুখে বা অন্তরে ইস্তিগফার ও যিকিরে মশগুল থাকা। ৫৷ প্রতিদিন কমপক্ষে ৩ ঘন্টা তিলাওয়াত ও আধা ঘন্টা অর্থসহ কুরআন তিলাওয়াত। ৬৷ সিয়াম সংক্রান্ত সবগুলো হাদীস ও ফিকহী মাসায়েল তালিম করা।

৭৷ বান্দার হক সম্পর্কে খুব বেশি সতর্ক থাকা এবং বকেয়া লেনদেন পরিষ্কার করা। এখানে কবি নীরব। ৮৷ সন্তান ও সাথীদের নিয়ে সীরাতুন্নবী, সাহাবীগণের জীবনী পাঠ করা।

৯৷ বিশ রাকাত তারাবীহ ও ৮ রাকাত তাহাজ্জুদ মিস না করা। ১০৷ সামনে যত অভাবী মানুষ অর্থাৎ নিজের চেয়ে আর্থিকভাবে দুর্বল আসবে সবাইকে কমবেশি দান বা হাদিয়া প্রদান।

১১৷ সামান্য মিথ্যা কথাও না বলা। চালাকি বা প্রতারণামূলক আচরণ না করা। ১২৷ নিজের ও মহল্লার মহিলাদের পর্দার মধ্যে রাখার জন্য সুন্দর কৌশল ও সর্বশক্তি নিয়োগ করা।

১৩৷ কিশোর ও তরুণদের কিছু উপহার- উপদেশ দিয়ে বা ইফতার খাইয়ে কাছে কাছে রেখে আখলাক শিক্ষা দেওয়া। ১৪৷ মেয়েদের নামাজ কালাম ও আখিরাতমূখী করার জন্য মহিলা সাহাবী ও সলফে সালিহীনের ঘটনা তালিম করা। ১৫৷ সদা সর্বদা পরহেযগার ইমাম, হাক্কানি শায়খ ও আলেমদের সান্নিধ্যে থাকা।

১৬৷ সাধ্যমতো অন্যায় ও গুনার কাজের প্রতিবাদ করা। আল্লাহ্ আমাদের সবাইকে তাওফিক দিন। কবুল করুন।

সূত্র: ড: ওয়ালীয়ুররহমান খানের অফিসিয়াল ফেসবুক পেজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ