শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ রবিবার চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমের খসড়া তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তালিকায় এক কোটির কাছাকাছি নাগরিক অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের হালনাগাদ কার্যক্রমে এক কোটির মতো নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছিল। তাঁদের মধ্যে ৯৮ লাখ ৭০ হাজার ৯৭০ জন নাগরিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে নারী ৪৭ লাখ ৭৮ হাজার তিনজন, পুরুষ ৫০ লাখ ৯২ হাজার ৭১৬ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া রয়েছেন ২৫১ জন।

গত বছরের ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন। এবারও গতবারের মতো তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন তাঁদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

নিবন্ধন সম্পন্নকারীদের মধ্যে যাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, তখন তারা স্বয়ংক্রিভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, আজ খসড়া তালিকা বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টানিয়ে দেওয়া হবে। এতে কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ পাওয়া যাবে। এ ক্ষেত্রে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি। সংশোধনকারী কর্তৃপক্ষ আবেদন নিষ্পত্তি করবেন ৭ ফেব্রুয়ারির মধ্যে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদকৃত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২ মার্চ।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে পাঁচবার। বর্তমানে নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে মোট ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটারের তথ্য রয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। হিজড়া ভোটার রয়েছেন ৪৫৪ জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ