শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

অবশেষে কারামুক্ত হলেন ফারাবী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী অবশেষে কারামুক্ত হয়েছেন। 

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন। 
এর আগে গত ৩০ জুলাই বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ফারাবীর জামিন মঞ্জুর করেন। পরে চেম্বারেও তার জামিন বহাল থাকে। 

ফারাবীর পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী এস এম জানান, তাকে কেবল ভুল পর্যবেক্ষণের ভিত্তিতে দণ্ডিত করা হয়েছে। মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও কেউ তাদের জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করেননি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম উঠে আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ফারাবী ২০১৫ সালের ৩ মার্চ থেকে এ মামলায় কারাবন্দি। দীর্ঘ সময় ধরে কারাভোগ, মামলার সাক্ষ্য-প্রমাণের অবস্থান ও আইনি যুক্তির ভিত্তিতে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। ওই মামলায় ফারাবীসহ কয়েকজনকে দণ্ডিত করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ