বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

খালি মাথায় নামাজ আদায় প্রসঙ্গে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: টুপি। ইসলামের শেয়ার। মুসলমানের পরিচয়। টুপি পড়তে পারেন যে কেউ। তবে টুপি পড়ে নামাজ আদায় সবাই করেন না। কেউ হয়তো ইচ্ছে করেই টুপি ছাড়া নামাজ আদায় করেন।  আবার কেউ আছে ব্যস্ততার কারণে অথবা অন্য যে কোনো অসুবিধার ফলে টুপি ছাড়া খালি মাথায় নামাজ আদায় করে থাকেন। প্রশ্ন হলো, টুপি ছাড়া খালি মাথায় নামাজ আদায় করা কেমন?

সম্প্রতি জনৈক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এমনিই জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন।

প্রশ্নকারী তার প্রশ্নে উল্লেখ করেন, ‘আমাদের এলাকার অধিকাংশ মানুষ আজকাল অধিকাংশ মসজিদে খালি মাথায় নামাজ পড়ে। আগে শুধু গাইরে মুকাল্লিদদেরই খালি মাথায় নামাজ আদায় করতে দেখা যেত। কিন্তু এখন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বা হানাফি অনুসারী কিছু লোকও খালি মাথায় (টুপি ছাড়া) নামাজ পড়ছেন। কিছু লোকতো এটাকে অভ্যাসে পরিণত করে নিয়েছেন। সবসময় ও সব নামাজ খালি মাথায়ই পড়ে। যদিও তারা বাড়ি থেকেই আসুক না কেনো? প্রশ্ন হলো, খালি মাথায় নামাজ পড়া কেমন? খালি মাথায় নামাজ পড়ার অভ্যাস বানানোটা কেমন?’

জবাবে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে বলা হয়, ‘নামাজ তো টুপি ছাড়াই আদায় হয়ে যায়। কিন্তু অলসতার বশবর্তী হয়ে এমনটা করা মাকরূহ ও শরীয়ত পরিপন্থী। আর এটাকে অভ্যাসে পরিণত করা আরও জঘন্য।’

দেওবন্দ থেকে আরও বলা হয়, টুপি ও পাগড়ী সুন্নাত পোশাকের অংশ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের আমলের মাঝে টুপি ও পাগড়ী উভয়টিই প্রমাণিত রয়েছে। তাই মুসলমানদের উচিত নামাজের পাশাপাশি স্বাভাবিক পরিস্থিতিতেও সুন্নত পোশাকের যত্ন নেওয়া।’

দলীল: আদ দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, খণ্ড-২, পৃষ্ঠা-৪০৬, মাকতাবায়ে জাকারিয়া, দেওবন্দ। ফতোয়া উসমানী (৪/৩৪২, করাচি)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ