শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিয়েতে মহর নগদ বা বাকী উল্লেখ না করলে শরিয়তের নির্দেশনা কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের এলাকার একব্যক্তি বিয়ে করার সময় মহরের পরিমাণ উল্লেখ করলেও তা নগদ না বাকী তা উল্লেখ করেনি। এখন তার স্ত্রী তার পরিবার কর্তৃক প্ররোচিত হয়ে নগদ মহর চাচ্ছে কিন্তু স্বামী তা নগদ দিতে নারাজ।

পরবর্তীতে পারিবারিক শালিসে সিদ্ধান্ত হয় যে, এ বিষয়ে শরীয়তের যে ফয়সালা হবে তা সকলে মেনে নেবে। এখন আমার জানার বিষয় হলো, বিয়েতে যদি মহরের নগদবাকী উল্লেখ না করে তাহলে ঐ মহরের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? তা জানিয়ে বাধিত করবেন।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মহিলাকে মহর অংশ বিশেষ আদায় করে দিতে হবে এবং তার পরিমাণ নির্ধারিত হবে স্বামীর আর্থিক অবস্থা ও স্ত্রীর সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে।

আর অংশ বিশেষ মহর আদায়ের পর অবশিষ্ট মহর বাকী হিসাবে পরিগণিত হবে। তবে স্বামীর আর্থিক অবস্থা স্বচ্ছল হলে অবশিষ্টাংশও দ্রুত পরিশোধ করে দেওয়া শ্রেয়।

-বাদায়েউস সানায়ে ২/৫৭৯, আল বাহরুর রায়েক ৩/১৭৮, ফাতাওয়া খানীয়া ১/৩৮৫, আদ্দুররুল মুখতার ৩/১৪৪, আলমুহীতুল বুরহানী ৪/১৩৯ সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ