খেলাফত মজলিসের নায়েবে আমির ও ইউরোপ জোন পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইসলাম ও মানবাধিকারের লড়াই শুধু নীতির নয়, এটি মানবতারও প্রশ্ন। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২৭ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত খেলাফত মজলিস ইউরোপ জোনের এক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য পেশ করেন।
খেলাফত মজলিস ইউরোপ জোন (ইউরোপ মজলিস এসোসিয়েট) এর উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাথসোমারে ইষ্টিকুঠুম রেস্টুরেন্টের হলরুমে ইউরোপ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইউরোপ জোন সহকারী পরিচালক ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এ কনফারেন্সে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলà