শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মন্দির বানানো হচ্ছে, নাকের ডগায় জামে মসজিদের এ অবস্থা কেনো??

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বারাণসীতে ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ খাস দিল্লিতে তার সরকারের নাকের ডগায় থাকা জামে মসজিদের এমন দৈন্য দশা কেন?

এই প্রশ্ন তুলে গতকাল সোমবার লোকসভায় প্রতিবাদ জানালেন বিএসপি সাংসদ দানিশ আলি। এ দিন লোকসভায় প্রশ্নোত্তরে দানিশ বলেন, ‘প্রতি বছর লক্ষাধিক পর্যটক দিল্লিতে এসে লালকেল্লা, জামে মসজিদ দেখতে যান। এই মসজিদ দেখতে আসেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানও। কিন্তু তা সত্ত্বেও তার নানা জায়গা রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে।’

এই মসজিদের সংস্কারের দায়িত্ব নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দানিশ আলি। এর আগে গত জুন মাসে জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারিও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মসজিদের মেরামতিতে কেন্দ্রীয় সাহায্যের অনুরোধ জানিয়েছিলেন।

জবাবে সংস্কৃতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানান, ‘ওই মসজিদ দিল্লি সরকারের ওয়াকফ বোর্ডের অধীনে। যদি তা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আইএসআই-এর আওতায় থাকত, তা হলে সরকার সরাসরি এর মেরামতি করতে পারত। তবে এ ক্ষেত্রে দিল্লি সরকার সাহায্য চাইলে, কেন্দ্র অবশ্যই ভেবে দেখবে।’ সূত্র: এবিপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ