শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

ছাত্রজীবনে আল্লাহ ওয়ালাদের কাছে মুরীদ হওয়া কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: 

হযরত আশরাফ আলী থানভী রাহ. তাঁর তালীম-তরবিয়তের তরীকা নামক কিতাবে বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, আজকাল তালীমের জন্য তো লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এবং এজন্য বহু সময়ও ব্যয় করা হয়, কিন্তু সোহবতে সালেহর জন্য কেউ একটি মাসও দেয় না।’ তাই জানার বিষয় হল, ছাত্রজীবনে আল্লাহ ওয়ালাদের কাছে মুরীদ হওয়া কি জরুরি?

উত্তর:

আপনি হযরত থানভী রাহ.-এর যে কথা উদ্ধৃত করেছেন তাতে তো মুরীদ হওয়ার কথা নেই, আছে সোহবতের কথা। আপনি এখন থেকেই তালীমী মুরববীর পরামর্শক্রমে কোনো মুত্তাবিয়ে সুন্নত মুসলিহের সাথে সম্পর্ক স্থাপন করুন এবং মাঝে মাঝে তার সোহবতে বসুন, তার কাছে যান। অন্যথায় নিজ তালীমী মুরববীর সোহবতেই প্রতিদিন পাঁচ মিনিট হলেও সময় কাটাতে থাকুন।

সূত্র: আল কাউসার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ