রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সেই সাথে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত পথচারীর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সেই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।