বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে এবং ইহকালে ও পরকালে সফলকাম হওয়া যাবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে সিরাতুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, হজরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শ অনুসরণে জীবন পরিচালনা করার মধ্যেই সকল কল্যাণ নিহিত রয়েছে। আমরা যদি তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে পারি তাহলে ইহকাল ও পরকালে আমরা সাফল্য লাভ করতে পারব।

তিনি সর্বক্ষেত্রে রাসুল সা.-এর সীরাত অনুসরণের জন্য সকলকে অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, পাপ মানুষকে ধ্বংস করে দেয়। পাপ করলে অবশ্যই তার প্রায়শ্চিত্ত করতে হবে। এ জন্য পাপের পথ থেকে ফিরে আসতে হবে। পদস্খলন হলেই তওবা করতে হবে।

তিনি সকলকে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করার অনুরোধ জানান।

হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন। হারাম পথে অর্জিত ধনসম্পদে বর্ধিত শরীর বেহেশত প্রবেশ করবে না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোন কিছুই কবুল হবে না।

সকলকে সৎপথে উপার্জনের জন্য অনুরোধ করে ড. খালিদ বলেন, সকল কৃতকর্মের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। পূণ্যের জন্য রয়েছে পুরস্কার আর পাপ করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুদকের হাত থেকে বাঁচতে পারলেও আল্লাহর হাত থেকে বাঁচার কোন উপায় নেই।

তিনি সবধরনের খারাপ কাজকর্ম থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানান।

গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে মসজিদ কমিটির সহসভাপতি লুৎফুল কবির সাদী বক্তব্য প্রদান করেন।

পরে, উপদেষ্টা ক্যালিওগ্রাফি, ইসলামি জ্ঞান ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ