রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র

ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সত্যিকার অর্থে জনগণের ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাকেরগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মো. নাছির উদ্দীন রোকন ডাকুয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় এই গণসমাবেশে অনুষ্ঠিত হয়।

গণসমাবেশের প্রধান অতিথি শায়খে চরমোনাই তার বক্তব্যে বলেন, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েকবার নেতার পরিবর্তন হয়েছে, অথচ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ঝালকাঠি-২ আসেনর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সিনিয়র সহ-সভাপতি উপাধাক্ষ মাওলানা মো. জামিলুর রহমান,অর্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম রফিকুজ্জামান, জেলা কমিটির সদস্য মুহাম্মাদ হুমায়ূন কবির, মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা,বাকেরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা মাহবুব হোসেন ইলিয়াস,বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত বরিশাল ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ