বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জেএসসি না হলেও সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা: শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারির কারণে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না হলেও শিক্ষার্থীরা বোর্ড সার্টিফিকেট পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ শেষে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না।

তিনি বলেন, এখন এসএসসি এবং এইচএসসি একেবারে সামনে। আমাদের সব প্রস্তুতি আছে (জেএসসি নেবার)। এখন আর জেএসসি নেবার আমাদের খুব সুযোগ থাকছে বলে মনে হয় না। কিন্তু ক্লাস সমাপনী যে পরীক্ষা সেটা হবে। সেটা সব শ্রেণির মতো পঞ্চম শ্রেণির এবং অষ্টম শ্রেণিতেও হবে। প্রত্যেক শ্রেণির মূল্যায়নগুলো হবে।

মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা বোর্ড সার্টিফিকেট পাবে।

করোনা মহামারির কারণে গত বছর জেএসসি-জেডিসি এবং প্রাথমিক সমাপনীর বদলে শ্রেণিকক্ষে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ