শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হারাম উপার্জনকারীর থেকে ঋণ নেয়া বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রয়োজনের সময় হারাম উপার্জনকারীর থেকে ঋণ নেয়া যাবে কি? এমন একটি প্রশ্ন করা হয়েছে দেওবন্দের ফতোয়া বিভাগে।

প্রশ্নকারী ব্যক্তি তার প্রশ্নে উল্লেখ করেন, ‘এমন ব্যক্তি থেকে ঋণ নেয়া যেতে পারে কি যার উপার্জন হারাম। উদাহরণস্বরূপ আমি বলছি, যে আমার ওপর কোনো ব্যক্তির ঋণ আছে এবং সেই ঋণ পরিশোধের জন্য ওই ব্যক্তি বারবার তাগাদা দিচ্ছে। কিন্তু আমি এখন ঋণ পরিশোধের উপযোগী নয়। তো এ অবস্থায় যদি কোন হারাম উপার্জনকারী ব্যক্তি থেকে করজ নিয়ে আমি তার ঋণ পরিশোধ করে দেই তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর বিধান কী? তবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, এই প্রশ্ন আমি ওই অবস্থায় করছি, যে অবস্থায় কোনো হালাল উপার্জনকারী ব্যক্তি থেকে ঋণ পাচ্ছি না।’

উপরোক্ত প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দের প্রথম উত্তর ছিল, হারাম উপার্জন করে ব্যক্তি থেকে ঋণ নেয়া যাবে না। তবে বিস্তারিত ব্যাখ্যায় দারুল উলুম দেওবন্দ একটু শিথিলতার কথা বলেছে।

তারা বলেছেন, ‘যে ব্যক্তির পূর্ণ উপার্জন অথবা অধিকাংশ উপার্জন হারাম পদ্ধতিতে করা হয় বলে পূর্ণ ধারণা অথবা প্রবল ধারণা হয়। তাহলে তার থেকে হাদিয়া গ্রহণ করা একেবারেই নাজায়েজ। আর ঋণ নেওয়া ও এক প্রকারের অনুত্তম বিষয়। তাই তার সর্তকতা অবলম্বন করা জরুরী। হ্যাঁ! যদি দানকারী ব্যক্তি বলেন যে, এই টাকাগুলো বিশেষভাবে হালাল পদ্ধতিতেই আমি কামাই করেছি। তাহলে সেটি নেওয়া যাবে।’

ফতোয়ার দলিল: ফতোয়ায়ে হিন্দিয়া, খন্ড ৫, পৃষ্ঠা নাম্বার ৩৪৩। দেওবন্দের ওয়েবসাইটের ফতোয়া বিভাগে প্রকাশিত প্রশ্ন নং: ৬০৪২৯৪, বিষয়: বিবিধ-হালাল ও হারাম। উত্তর নং ৬০৪২৯৪, ফতুয়া: ৭৪৯-৬০৮/ ডি= ০৯/১৪৪২ হি.

দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট থেকে মোস্তফা ওয়াদুদ এর অনুবাদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ