শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে শনিবার যুক্তরাষ্ট্রের হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি হামলাটিকে ‘উত্তেজনাপূর্ণ অঞ্চলে পরিস্থিতির ভয়াবহ অবনতি’ হিসেবে উল্লেখ করেন।

গুতেরেস সতর্ক করে বলেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যে আরও বড় সংকট তৈরি করতে পারে এবং পরিস্থিতি শান্ত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

এএফপি’র মাধ্যমে নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তর থেকে জানানো হয়, গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটি ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলে ভয়াবহ উত্তেজনা সৃষ্টি করবে। এই ধরনের সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই। একমাত্র সমাধান হলো কূটনীতি এবং একমাত্র আশা শান্তি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ