মাথায় হিজাব, হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা—এই নিখুঁত ইসলামি নারী পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, এই নারী আসলে ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদস্য। নাম ক্যাথরিন পেরেজ সকদাম, যিনি ছিলেন ব্রিটিশ-ফরাসি বংশোদ্ভূত একজন নমুসলিম।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সাংবাদিক, গবেষক ও ইসলামি চিন্তাবিদের ছদ্মবেশে বিভিন্ন সময়ে ইরানে প্রবেশ করেন ক্যাথরিন।
তিনি ইরানপন্থী লেখিকা হিসেবে পরিচিতি পান, এমনকি তার লেখা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারি ওয়েবসাইটেও ছাপা হয়।
বিশেষজ্ঞদের মতে, তার সবচেয়ে ভয়ানক কৌশল ছিল—ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। তাদের সঙ্গে বন্ধুত্ব, আড্ডা, কথোপকথনের মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নিতেন ক্যাথরিন। এসব তথ্য তিনি রেকর্ড করে পাঠাতেন মোসাদে।
ইরানি গোয়েন্দারা মনে করে, ক্যাথরà¦