শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে মার্কিন হামলার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জরুরি বৈঠক ডেকেছে। ইরানে সৃষ্ট এই জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে আগামীকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন। খবর: বিবিসি বাংলা।

এদিকে, ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ’কে চিঠির মাধ্যমে জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলা নিয়ে তদন্ত চায় এবং এই হামলার নিন্দা জানাতে আইএইএ'র কাছে দাবি জানিয়েছে। ইরানের গণমাধ্যম সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

এছাড়া, আইএইএ নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকাগুলোতে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি।

গত রবিবার সকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালানোর কথা জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ