শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রাজধানী তেহরানে ট্রান্সপন্ডার বন্ধ করে চীনের একটি কার্গো বিমান অবতরণ করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম। ওই বিমানে বিপুল পরিমাণ চীনা অস্ত্র ছিল বলেই ধারণা করা হচ্ছে। রাডারে ধরা না পড়ার জন্য বিমানের ট্রান্সপন্ডার আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সোমবার (১৬ জুন) প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি গন্তব্যে পৌঁছানোর আগেই ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়ার ঘটনা থেকেই গুঞ্জন শুরু হয়েছে যে, এটি ছিল চীনের পক্ষ থেকে ইরানের জন্য একটি গোপন অস্ত্র সরবরাহ মিশন। এতে করে চীন-ইরান সম্পর্ক এবং চীনের ভূমিকাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, ওই কার্গো বিমানে সামরিক সরঞ্জাম বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এর সত্যতা স্বীকৃতভাবে যাচাই করা যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে চীনের এমন পদক্ষেপ যদি সত্যিই ঘটে থাকে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি এক ধরনের চ্যালেঞ্জ। কারণ, আগেই মার্কিন প্রশাসন বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে রেখেছেন।

চীন ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা ইরান-ইসরায়েল উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পক্ষে। কিন্তু তেহরানের পক্ষে এমন বার্তা এবং সন্দেহজনক কার্গো বিমানের আগমন বেইজিংয়ের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

এর আগে, শুক্রবার গভীর রাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একপাক্ষিক সামরিক অভিযান শুরু করে। এতে ইরানসহ চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ মুসলিম বিশ্বের একটি বড় অংশ তেহরানের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার এই পর্বে চীনের সক্রিয় ভূমিকায় বিশ্বরাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ