বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মুরাদনগরে ইমাম ও খতিব ঐক্য পরিষদের আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগরে ইমাম ও খতিবদের নিয়ে গঠিত ইমাম ও খতিব ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২১ জুন) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা উমালোচান উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুফতি আবু মুসা আশআরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদের উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান। 

আলোচনা সভায় বক্তারা বলেন, উলামায়ে কেরাম নবীর ওয়ারিশ হিসেবে সুন্নতের ওপর পাবন্দী হয়ে চলতে হবে। ইসলামের জন্য ঊর্বর জমিতে জাতীয় স্বার্থে উলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করতে হবে। সকল মতাদর্শের উলামায়ে কেরাম এক ও নেক হয়ে কাজ করতে হবে। উলামায়ে কেরাম সকল অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণের কল্যাণের লক্ষ্যে তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, ইমাম সাহেবগণ সমাজের নেতা হিসেবে জনসাধারণের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সমাজে শিরক, বিদআত, কুফর ও কুসংস্কারসহ সকল অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে হবে।

তারা বলেন, আসুন আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কুরআন ও সুন্নাহের পথে অগ্রসর হয়ে ইসলামকে বিজয়ী করি। এতে নারী ও শিশুসহ জনসাধারণের অধিকার শতভাগ নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

মাওলানা শিহাব উদ্দিন আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি জামাল হোসাইন, মুফতি ফরহাদ হোসাইন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হুসাইন মুরাদ, মাওলানা সাইফুল ইসলাম, ক্বারী সাইদুল ইসলাম, মাওলানা আক্তার হোসেন, মুফতি সানাউল্লাহ নূরী, মাওলানা দীদারে ইলাহি, হফেজ মাওলানা সাইফুল ইসলাম আজহার, মাওলানা ইয়াকুব, মুফতি মাজহার আল মাহদী, মাওলানা আব্দুল বাসির সিদ্দিকী, মুফতি বায়জিদ, মুফতি আব্দুল মালেক, মুফতি আব্দুর রাজ্জাক প্রমূখ।

এসময় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ