শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সবুজারণ্যে রাশিয়ার কাসিম খান মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

মধ্য রাশিয়ার বুক চিরে বয়ে গেছে দেশটির প্রসিদ্ধ নদী ওকা। দুপাশে সবুজাভ প্রকৃতি। রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্ব রিয়াজন অঞ্চলটি এই ওকা নদীর পাশেই অবস্থিত। সবুজ-শ্যামল পত্রপল্লবে আবৃত এই শহরটি ঐতিহাসিক, অর্থনৈতিক এবং সংস্কৃতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

১০৯৫ মতান্তরে ১১৫২ খৃষ্টাব্দে শহরটির গোড়াপত্তন হয়। শহরের প্রাণকেন্দ্রে মসজিদে কাসিম খান নামে একটি ঐতিহাসিক মসজিদ অবস্থিত। ষোড়শ শতকের মাঝামাঝি কোন এক সময়ে তাতার মুসলিমরা এটি প্রতিষ্ঠা করেন।

মধ্য রাশিয়ায় এটিই সর্বপ্রথম নিয়মতান্ত্রিক মসজিদ। মসজিদটি যখন এখানে নির্মিত হয়, তখন শহরটির নাম মিশেরেস্কি ছিলো। বলা হয়, তাতার খান কাসিম এই অঞ্চল জয়ের পরে সৈন্যদের সঙ্গে নিয়ে তিনিই মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। কাসিম খান তাতার বংশোদ্ভূত একজন মুসলিম সেনাপতি ছিলেন। কথা বলতেন রুশ ভাষায়। সূত্র: আল জাজিরা আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ