শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রয়োজনে জেলায় জেলায় সমাবেশ করা হবে: মাওলানা আব্দুল কুদ্দুস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, খতমে নবুওয়াতকে যারা অস্বীকার করে, তারা কাফের। এমনকি কেউ যদি তাদেরকে কাফের হিসাবে মেনে নিতে অস্বীকার করে, তখন তারাও কাফের হয়ে যাবে। কারণ এটি কোনো ছোটখাটো বিষয় নয়। এটি আকিদা সংশ্লিষ্ট বিষয়।

আজ (২৯ নভেম্বর) মুন্সিগঞ্জ সিরাজদিখান আওতাধীন কুচিয়ামোড়া কলেজ মাঠে খতমে নবুওত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অমুসলিম সম্প্রদায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষনার দাবি নিয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ ২৯ নভেম্বর (শুক্রবার) দেশের শীর্ষ ওলামায়ে কেরামের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ প্রাঙ্গণ জনসমূদ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে সকাল ৯ টা থেকে উপস্থিত হয়ে এখন বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে বেফাক মহাসচিব আরো বলেন, প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করা হবে। সারা বাংলাদেশে বেফাকের ১৩ হাজার মাদরাসা আছে। প্রয়োজনে প্রত্যেক বিভাগে বিভাগে ও জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। তবুও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেই ছাড়বো।

এর আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, “কাদিয়ানীরা খতমে নবুওয়াতকে অস্বীকার করে। সুতরাং, তারা কোনক্রমেই মুসলিম নয়‌, তারা অমুসলিম বা বিধর্মী। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করার আগ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।”

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ