রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক: পীর সাহেব চরমোনাই 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি-আদর্শ হলো ইসলাম। জাহেলিয়াতের চরম বিশৃঙ্খলা দুর করে ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলো। ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ইসলাম সফলতার সাথে বিশ্বকে পরিচালনা করেছে। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছে; একমাত্র ইসলাম-ই সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় নিশ্চিত করতে পারে। তাই তারুণ্যকে বলবো, তোমাদের জীবনের প্রথম ভোট পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের পক্ষে হোক। তোমাদের প্রথম ভোট আল্লাহর মনোনীত আদর্শের পক্ষে হোক।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে গাজীপুর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সমর্থনে কালীগঞ্জের জামালপু হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নির্বাচনী জনসভায় গাজীপুর-৫ এর প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, উন্নয়নের কথা বলে দেশে দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছে, উন্নয়নের কথা বলে দুঃশাসন কায়েম করা হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন আনবো ইনশাআল্লাহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ