বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

রোকেয়া হলের ছাত্রীদের অনশন স্থগিত, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোট কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন, হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার রাতে তাদের অনশন স্থগিত করেছে।

তাদের দাবি পূরণের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এর সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও আমরণ অনশনে বসবে বলে জানিয়েছে হলের ওই পাঁচ শিক্ষার্থী।

অনশনে বসা শিক্ষার্থীরা হলো- ইসলামিক স্টাডিজ বিভাগের রাফিয়া সুলতানা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সায়েদা আফরিন, একই বিভাগের জয়ন্তী রেজা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শ্রবণা শফিক দীপ্তি ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রমি খিশা।

তাদের মধ্যে চারজন বিভিন্ন প্যানেল থেকে হল সংসদে প্রার্থী ছিল। বুধবার রাত নয়টা থেকে তারা রোকেয়া হলের ফটকে অনশন শুরু করে।

তাদের অন্য দুই দাবি হলো ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীসহ ৭ জন ও অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার এবং আন্দোলনে অংশ নেয়া হলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

রাত পৌনে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোকেয়া হলের ফটকে অবস্থান নিয়ে ছাত্রীদের অনশন চলছিল। পাশে তাঁদের সমর্থকেরা প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগসহ ওই চার দাবিতে বিক্ষোভ করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ