বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’ 

মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মেট্রোরেল যাত্রীদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, তাই যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বুধবার (২৯ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। সম্মানিত যাত্রীসাধারণকে নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, মেট্রোরেলের নিরাপদ চলাচল বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও কারিগরি পরীক্ষার কাজ চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রকৌশল, যান্ত্রিক ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুই পথচারী আহত হন। এরপর থেকে ওই জায়গায় ধীর গতিতে চলছে মেট্রোরেল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ