রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল

শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর যারা আমাদের হত্যা করে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তায়ালা আজ আমাদের ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুর ছাত্র সংসদে বিজয় দিয়েছেন। ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদেও আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমে নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচি আয়োজন করা হয় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতৃত্বাধীন লগি-বৈঠার তাণ্ডবে নিহত জামায়াতে ইসলামী নেতাকর্মীদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালে খুনি হাসিনার নির্দেশে লগি-বৈঠা হাতে নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ভয়াবহ তাণ্ডব আজও জাতি ভুলে যায়নি। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। যারা এ ঘটনারে সঙ্গে জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশে জাতীয় জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। যারা গণভোট মানবে না, তারা গণশত্রুতে পরিণত হবে।

তিনি বলেন, আমাদের মা-বোনদের ওপর যারা হামলা করছে, তাদের স্পষ্টভাবে বলতে চাই- এখনই শোধরান। না হলে আমরা আর কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষা করব না, কঠোর হাতে প্রতিহত করব, ইনশাআল্লাহ। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, মা-বোনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসাহাক, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, ছাত্রশিবির সভাপতি লিমন, সেক্রেটারি আরিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ