শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

ডাকসু নির্বাচন: আমরণ অনশনে রোকেয়া হলের ৬ ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোকেয়া হল ছাত্র সংসদে পুনরায় নির্বাচন ও হল প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগসহ চার দফা দাবিতে আমরণ অনশনে বসেছে রোকেয়া হলের ছয় শিক্ষার্থী।

গতকাল বুধবার রাত ৯টা থেকে হলের মূল ফটকে অবস্থান নিয়েছেন তারা।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন-রাফিয়া সুলতানা, শ্রবণা শফিক দিপ্তী, প্রমী খিসা, শেখ সায়িদা আফরিন শাফি, জয়ন্তী রায়না, সায়িদা আফরিন শাফি।

তারা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

চার দফার মধ্যে আরও রয়েছে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ সময় পাশেই প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

এর আগে ডাকসু ও হল সংসদের নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবিতে অনশনে বসেন স্বতন্ত্র প্রার্থীসহ ক্যাম্পাসের ৬ শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসেন তারা।

এদের মধ্যে অনিন্দ্য মণ্ডল নামে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে গতকাল  দুপুরের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অনিন্দ্যের সঙ্গে অনশনে থাকা আল মাহমুদ ত্বাহা গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ সে অসুস্থ হয়ে কাঁপতে থাকলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ