রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

যৌথ প্রশিক্ষণে অংশ নিতে ইরানে পাকিস্তানি নৌবহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে পাকিস্তানের একটি নৌবহর। রবিবার পাকিস্তানের নৌবহরটি ইরানের বন্দর আব্বাসে পৌঁছায়।

নৌবহরের মধ্যে রয়েছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস খায়বার, পিএমএসএস ঝোব, পিএনএস মাদাদকার এবং পিএনএস রাহ নাওয়ার্দ।

ইরানি নৌবাহিনীর কমান্ডার মোজতবা মোহাম্মাদি জানান, পাকিস্তানি নৌবাহিনীর সেনারা স্থানীয় ইরানি নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং যৌথ সাংস্কৃতিক ও প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন।

এছাড়া, নৌবাহিনীর বন্দর আব্বাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন। এ সময় তিনি আরও জানান, দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে ইরান এ পর্যন্ত পাকিস্তানে বেশ কয়েকটি নৌবহর পাঠিয়েছে।

এ সফরের  ভাতৃপ্রতীম এই দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এর মধ্যে ২০১৬ সালে করাচি বন্দরে ইরানের ৪৩তম নৌবহর যৌথ ত্রাণ ও উদ্ধার মহড়ায় অংশ নেয়।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ