রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

কুর্দিরা আসাদ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার কুর্দি গেরিলারা রাশিয়ার মধ্যস্থতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে চুক্তি করতে চাইছে।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তারা এমন পরিকল্পনা নিয়েছে বলে কুর্দিদের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন।

কুর্দি গেরিলা ও আসাদ সরকারের মধ্যে সম্ভাব্য চুক্তি হলে তা হবে বিরাট মাইলফলক কারণ সিরিয়া সংকটে গত সাত বছরের মধ্যে দুই মেরুতে অবস্থান করা দুটি পক্ষ একীভূত হবে। এর ফলে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের মাত্র একটি অংশ তাদের হাতে থাকবে।

কুর্দি গেরিলাদের শীর্ষ কর্মকর্তা বাদরান জিয়া কুর্দ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাশিয়ায় সাম্প্রতিক বৈঠকের সময় প্রেসিডেন্ট আসাদের সঙ্গে চুক্তির পরিকল্পনা তুলে ধরেছেন তারা। তিনি বলেন, চুক্তি চূড়ান্ত হলে আমরা যেকোনোমূল্যে এমনকি আমেরিকার বিরোধিতা সত্ত্বেও তা মেনে চলব।

জিয়া কুর্দ বলেন, তুরস্কের সঙ্গে সিরিয়ার অভিন্ন সীমান্ত রক্ষা, সিরিয়ার সংবিধানের সঙ্গে সমন্বয় করে প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলা এবং সম্পদের ন্যায্য বণ্টনের লক্ষ্য নিয়ে তারা এ চুক্তি করতে চান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ