রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

ইতিহাস গড়লেন দুই মুসলিম মার্কিন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে  নির্বাচিত দুই মুসলিম নারী কুরআন মজিদে হাত রেখে শপথ নিয়ে ইতিহাস গড়লেন।

বৃহস্পতিবার তারা শপথ নেন। ৪৩৫ আসনের মার্কিন প্রতিনিধি পরিষদে মুসলিম জনগোষ্ঠী থেকে তারাই প্রথম প্রতিনিধি নির্বাচিত হন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১১৬ তম কংগ্রেসে এসে প্রথমবারের মতো মুসলিম জনগোষ্ঠী থেকে দু’জন নারী সদস্য নির্বাচিত হন। একজন হলেন,  ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালি, দ্বিতীয়জন সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর।

মিশিগানের ডেট্রয়েটের বাসিন্দা রাশিদা তালিবের পরিবার ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের ছোট একটি গ্রাম থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল।

ফিলিস্তিনের রাশিদা তালিব শপথ নেয়ার জন্য ১৭৩৪ সালে প্রকাশিত পবিত্র কুরআনের ইংরেজি অনুবাদ গ্রন্থটি নেন। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখক ও দেশটির তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের সঙ্গে সম্পর্কিত ছিল বলে গণমাধ্যমে প্রকাশিত হয়।

কুরআনের অনুবাদ গ্রন্থে শপথ নেয়ার কারণ হিসেবে ৪২ বছর বয়সী রাশিদা তালিব বলেন, এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

কেননা অধিকাংশ আমেরিকান ধারণা করেন, ইসলাম যুক্তরাষ্ট্রের ইতিহাসের বাইরের। কিন্তু  বাস্তবতা হল, এখানে শুরু থেকেই মুসলমানরা ছিলেন।

৩৭ বছর বয়সী ওমর ইলহান কংগ্রেসের প্রথম সদস্য হিসেবে হিজাব পরেই শপথ নিয়েছেন। এ পর্যন্ত এ হাউজে কোনো ধরনের হ্যাট বা হিজাবের ওপর নিষেধাজ্ঞা বহাল ছিল।

ওমর ইলহাবের বাবা নুর মোহাম্মদ মেয়ের ইনস্টাগ্রামে লিখেছেন, সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসার ২৩ বছর পর ইলহান ওমর কংগ্রেসে প্রবেশ করেছে।

এর আগে কুরআন হাতে নিয়ে ২০০৭ সালে কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কেইথ এলিসনও জেফারসনও শপথ নিয়েছিলেন।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ