শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পদে থেকে উপজেলা চেয়ারম্যানদের ভোটে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পদে থেকে তিন উপজেলা চেয়ারম্যান জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

আজ সোমবার দুপুরে প্রধান বিচারপতিসহ সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয় বলে জানা যায়। তিন উপজেলা চেয়ারম্যান হলেন, ঢাকা-২০ আসনের প্রার্থী তমিজউদ্দীন, বগুড়া-৩ আসনের আবদুল মুহিত ও বগুড়া-৭ আসনের প্রার্থী বাদল সরকার।

আদেশে বলা হয়, স্বপদে থেকে এ তিনজন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর আগে, চেয়ারম্যানের পদ থেকে প্রার্থীরা পদত্যাগ করলেও তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। উপজেলা পরিষদ আইনানুযায়ী সরকারি কর্মচারীদের পদত্যাগপত্র গৃহীত না হলে জাতীয় নির্বাচনে অংশ নেয়া যাবে না।

এ কারণে লাভজনক পদে থেকে তিনজনের পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দেয় আপিল বিভাগ।

এর আগে এই তিন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবে বলে আদেশ দেয় হাইকোর্ট। পরে তা স্থগিত করে চেম্বার জজ আদালত আজ।

খালেদা জিয়ার প্রার্থিতা শুনানি ১৮ ডিসেম্বর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ