শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

হোটেল থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার একটি হোটেল থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

আজ শনিবার সকালে শেরেবাংলা নগর থানাধীন হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, আলোকচিত্রী আনোয়ার হোসেনের জন্ম বাংলাদেশে হলেও বর্তমানে তিনি ফ্রান্সের নাগরিক।

তিনি বাংলাদেশে একটি আলোকচিত্রী প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে এসে গত ২৮ নভেম্বর হোটেল ওলিও ইন্টারন্যাশনালে ওঠেন আনোয়ার হোসেন। আজ সকালে প্রতিযোগিতার আয়োজনকারী দলের সদস্যরা ওই হোটেলে যান তাকে ডাকতে।

তার কক্ষে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না তারা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে আনোয়ারের লাশ উদ্ধার করে।

জানা যায়, আনোয়ার হোসেনের জন্ম ১৯৪৮ সালে, পুরান ঢাকায়। অসাধারন চিত্রগ্রহণের জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আনোয়ার হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ