রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।
শনিবার মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, আট দলের যে নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মাওলানা মামুনুল হকের দলও রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ