রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বাংলাদেশ  খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন জালেম মুক্ত নতুন ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার মহা নায়ক।

কিন্তু জালেম সৈরাচারের দোষর ও ভারতীয় র এর এজেন্টরা হাদী ভাইকে সে সুযোগ দিলোনা। বড় দুঃখ ও পরিতাপের বিষয় হলো হাদি ভাই গুলি বিদ্ধ হয়ে শাহাদাত বরন করলেন ১০ দিন হলো কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসীদের গ্রেফতার করতে সম্পুর্ণ ব্যর্থ। সরকার এ ব্যার্থতার দায় কার ঘাড়ে চাপাবেন দেশের জনগন জানতে চায়।

মুফতি ফখরুল ইসলাম বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগষ্ট এর শহীদ ও আহতদের রক্তের উপর ভর করে ক্ষমতায় বসেছে তাদেরই নিরাপত্তা দিতে সম্পুর্ন ব্যার্থ হয়েছে। আজ ওসমান হাদী গুলী খেয়ে শহীদ হয়েছে আগামীতে কাকে টার্গেট করা হয়েছে কে যানে।এটা  সরকারের উদাসিনতার প্রমান বহন করে।

মুফতি ফখরুল ইসলাম আরো বলেন সরকার আজ পর্যন্ত ওসমাম হাদীর খুনিদের গ্রেফতার করতে পারেন নি।  এমনকি হাদী ভায়ের লাশ সামনে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস সাহেব খুনিদের বিচার করবেন এ কথাটুকুও সাহসিকতার সাথে বলতে পারলেন না এটা কোন অদৃশ্যের ভয়ে দেশ বাসী সরকারের নিকট তা জানতে চায়। সরকার যদি ওসমান হাদীর খুনিদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে না পারে তাহলে আগামিতে দেশের জনগনকে আরো শহীদের লাস কাদে নিতে তৈরী থাকতে হবে। শহীদ ওসমান হাদীর খুনিদের দেশ থেকেপলায়ন.  গ্রেফতার করতে ব্যার্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধ্রুত পদত্যাগ করতে হবে। না হয় যে কোন সময় দেশের জনগন ফুঁসে উঠতে পারে।

আজ ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে গেলে উপস্থিত নেতা কর্মিদের সামনে মুফতী ফখরুল ইসলাম এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমী.  যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ.সহকারী মহাসচিব আলহাজ্ব আলী মাকসুদ খান মামুন. জনাব মুসা খান.  যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা ও ছাত্র নেতা হাফেজ তুহফাতুল্লাহ শামেল প্রমুখ।

জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদীর মাগফিরাত কামনা করে মুনাজাত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ