শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

নেত্রীর সাক্ষাতে ভাগ্যের চাকা ঘুরল যাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে নেত্রীর মন গলাতে পারলেন আওয়ামী লীগের অন্তত আরো ১০ মনোনয়নপ্রার্থী। মনোনয়ন বোর্ডে চূড়ান্ত হওয়ার পর গণমাধ্যমে প্রার্থীদের নাম প্রকাশ হওয়ায় বঞ্চিতরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

তাঁদের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টে ফেলেন তাঁর মত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার বলেছেন, মনোনয়ন দেওয়া মানে চূড়ান্ত নয়। মনোনয়ন দেওয়ার পর মাঠে আবার জরিপ করা হবে। এরপর যাঁকে মনোনয়ন দেওয়া হবে তাঁকে চূড়ান্ত প্রার্থী বলে ঘোষণা করা হবে।

সম্ভাব্য তালিকা প্রকাশ হওয়ার পর নাম না দেখে গিয়েছিলেন নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।

অবশেষে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাবেক এমপি জিয়াউর রহমান, নওগাঁ-৫ আসনে সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল মনোনয়ন পান।

এছাড়াও সিরাজগঞ্জ-৩ আসনে আবদুল আজিজ, কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাফ, বাগেরহাট-২ আসনে এমপি শেখ হেলালপুত্র শেখ তন্ময়, নরসিংদী-৩ আসনে জহিরুল হক ভুঁইয়া মোহন, নেত্রকোনা-২ আসনে আশরাফ আলী খান খসরু এবং ঢাকা-৪ আসনে হারুনুর রশীদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন নিয়ে বাড়ি ফিরেছেন।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ