শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আজই চিঠি পাবে বিএনপির মনোনীতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রস্তুতি সম্পন্ন। প্রার্থীও চূড়ান্ত করে ফেলেছে দলটি। আজ বিকাল ৪ টায় দলের প্রত্যয়নপত্র বিতরণ করা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গতকালই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে প্রার্থী তালিকায় শেষবারের মতো সংযোজন বিয়োজন করা হয়। ২৩০ থেকে ২৪০ আসনে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। বেশ কিছু আসনে একাধিক প্রার্থীকে প্রত্যয়নপত্র দেয়া হবে।

বিএনপির মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন, তরুণ প্রার্থীদের চেয়ে নির্বাচনে অভিজ্ঞতা আছে, সাংগঠনিক শক্তি দিয়ে ভোটের মাঠে টিকে থাকতে পারবে, এমন প্রার্থীদের এবার অগ্রাধিকার দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিবেচনায় নেয়া হয়েছে বেশি।

সারা দেশে প্রার্থীর কোনো সঙ্কট না থাকলেও রাজধানীর আসনগুলোতে ‘হেভিওয়েট’ প্রার্থী পাচ্ছে না বিএনপি। দলটিকে তাই মহানগরের ১৫টি আসনের মধ্যে বেশ কয়েকটি ঐক্যফ্রন্টের প্রার্থীদের ছেড়ে দিতে হতে পারে। সে ক্ষেত্রে এসব আসনে ঐক্যফ্রন্ট থেকে হেভিওয়েট নেতা বেছে নেয়া হবে।

এদিকে সরকারী দল আওয়ামী লীগ গতকালই মনোনয়নের চিঠি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। নেতামকর্মীরা মাঠে নেমে পড়েছেন ভোটের তোড়জোড়ে। আওয়ামী লীগ তরুণ প্রার্থীদের প্রাধন্য দিলেও বিএনপি বেছে নিয়েছে ভিন্ন কৌশ। দলের অভিজ্ঞ প্রার্থীদের নিয়েই তারা মাঠে নামছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ