বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

এবার রাশিয়ার তোপের মুখে ইসরাইল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগরের ইসরাইলে বিমানকে লক্ষ্য করে ছোড়া সিরিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৪ আরোহীসহ রুশ বিমানটি ভূপাতিত হয় বলে দাবি করেছে রাশিয়া।

মস্কো বলছে, ইসরাইলি বিমান লক্ষ্য করে ছোড়া সিরিয়ান মিসাইলে ভূপাতিত হয়েছে বিমানটি। ইসরাইল ইচ্ছাকৃতভাবে এ পরিস্থিতির সৃষ্টি করেছে এবং রাশিয়া এর জবাব দেওয়ার অধিকার রাখে।

সোমবার রাতে ইসরাইলের চারটি বিমান যখন সিরিয়ার লাতাকিয়ায় অবস্থিত রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠানের ওপর হামলা চালাচ্ছিল তখন রুশ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১৪ জন সামরিক ব্যক্তিত্ব ছিলেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে- ইসরাইলি এফ-১৬ বিমান থেকে হামলার সময় হেমেইমিম বিমানঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোলার সামরিক বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এ সময় বিমানটি সিরিয়ার উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ছিল। এরইমধ্যে উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা শুরু করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমরা ইসরাইলের সেনাবাহিনীর এই আচরণকে আগ্রাসী বিবেচনা করছি। তাদের এই দায়িত্বহীনতার কারণে ১৫ জন রুশ সেনার মূল্য দিতে হয়েছে।

ইলিউশিন-২০ বিমান হচ্ছে রুশ বাহিনীর গোয়েন্দা বিমান যাতে বিশাল আকারের অ্যান্টেনা, ইনফারেড ও অপটিক্যাল সেন্সর রয়েছে। এর সাইড লুকিং এয়ারবোর্ন রাডার ও স্যাটেলাইট সিস্টেমের সাহায্যে সিরিয়ার আকাশের ওপর নজর রাখে রুশ সেনারা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ