বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

ইরানে বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ; নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরানের মধ্যাঞ্চলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী এক বাসের সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সোয়া ১১টায় রাজধানী তেহরান থেকে ২শ’ কিলোমিটার দক্ষিণে কাশান ও নাতানজ এর সঙ্গে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের কমান্ডার জেনারেল মুহাম্মদ হোসেইন হামিদি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ট্যাংকারটি বাঁক নিতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয় এবং তাতে দুটি পরিবহণেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়।

বিশ্বে ইরানেই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। মূলত দুর্বল সড়ক ব্যবস্থাপনা, বেপরোয়া গাড়ি চালানো এবং মার্কিন অবরোধের কারণে স্থানীয়ভাবে তৈরি নিম্নমানের পরিবহণ সরঞ্জামও এর জন্যে দায়ী।

সূত্র: এএফপি

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ