সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

আফগান-পাকিস্তানের মধ্যে নতুন চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও পুলিশকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান। সম্পর্ক জোরদার ও সন্ত্রাসবাদ নির্মূলের অংশ হিসেবে  দু‘দেশের মাঝে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশির আফগান সফরে প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে এক বৈঠকের পর দেশে ফিরে এ কথা জানিয়েছেন।

রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বৈঠকের দু’দেশের মাঝে সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারেও আলোচনা হয়েছে।

এ সফরে পররাষ্ট্রমন্ত্রী আফগান নেতাদের বার্তা দিয়েছন, পাকিস্তানের নতুন সরকার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ব্যবসা ও উন্নয়ন পরিকল্পনার অংশীদার হতে প্রস্তুত রয়েছে।

এ সফরে মাহমুদ কুরাইশি আফগান প্রেসিডেন্টকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন।

মাহমুদ কুরাইশি বলেন, আফগান শিক্ষার্থীদের স্কলারশীপও দেবে পাকিস্তান। প্রথম ধাপে ৬০০ শিক্ষার্থীকে ও দ্বিতীয় ধাপে ৩ হাজার শিক্ষার্থীকে স্কলারশীপ দেওয়া হবে।

এছাড়াও দুদেশ তাদের যৌথ চ্যালেঞ্জগুলো প্রতিরোধে একসঙ্গে কাজ করবেন বলেও সম্মত হয়েছে।

সূত্র: ডন নিউজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ