শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

মক্কায় সৌদি নারীর গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নারীদের গাড়ি চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এক সপ্তাহ শেষ হতে না হতেই সৌদি আরবে একজন নারীর গাড়ি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগকারীদের খুঁজছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পবিত্র মক্কা শহরের প্রান্তে বসবাসরত সালমা আল-শেরিফ স্থানীয় মিডিয়াকে বলেন, ‘নারী গাড়িচালকদের বিরোধিতা করেন’ এমন লোকেরা তার গাড়িটি এ সপ্তাহে পুড়িয়ে দেয়।

মঙ্গলবার সকালে সালমার গাড়ির আগুন নেভানোর পর পুলিশ অপরাধীদের ধরার জন্য তৎপর হয়। মক্কার পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছে।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত গাড়ির পাশে দাড়িয়ে ওই নারী দুর্বৃত্তদের উদ্দেশ্য করে বলছেন, ‘আল্লাহ তাদের বিহিত করবেন।’ অনেক টুইটার ব্যবহারকারী সালমার সমর্থনে পোস্ট দেন।

জেদ্দার একজন আইনজীবী নায়েফ আল মানসি টুইটে লেখেন, ‘গাড়ির মালিক একজন নারী, এ কারণে যদি সেটি পোড়ানো হয় তাহলে এটা একটা সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে এর জন্য শাস্তি দেয়া উচিত।’ সূত্র : রয়টার্স ।

https://twitter.com/twitter/statuses/1013957275449417729

অারও পড়ুন : স্মার্ট আবাসিক শহর নির্মাণ হচ্ছে মক্কা মোয়াজ্জমায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ