শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে মুসীলমরাই প্রধান ভূমিকা পালন করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মোশাররফ হোছাইন
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর, কচুয়া উপজেলাস্থ মনপুরা ইসলামিয়া হামিদিয়া কাওমী মাদরাসার ৩৮ তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বয়ানে ফরিদাবাদ মাদরাসার ইফতা বিভাগের প্রধান মুফতি আবু ছাঈদ বলেন, দুনিয়াতে আজ জ্ঞান- বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নয়ন দেখা যাচ্ছে, এসবের গোড়াপত্তন করেছেন মুসলমানরা। এ ক্ষেত্রে মুসীলমরাই প্রধান ভূমিকা পালন করেছে।

মুসলমানদের বিরুদ্ধে খৃষ্টানদের জঘন্যতম ষড়যন্ত্র এবং মুসলমানদের ঈমান রক্ষার্থে ওলামায়ে কেরাম ও মাদরাসার অবদানের কথা তুলে ধরে তিনি আরো বলেন,  আলেম সমাজের অবদানের কারণেই ইংরেজরা এদেশে শিঁকড় গেড়ে বসতে পারেনি।

তিনি আরো বলেন,  আমাদের বড়রা সবসময়ই অন্তর্দৃষ্টি সম্পন্ন ছিলেন। তাঁরা শামেলির প্রান্তরে পরাজয়ের পর বসে থাকেননি; ইলমের মাধ্যমে তারা এমন এক বিপ্লব ঘটালেন, যা যুগ যুগান্তর মুসলমানদের ঈমান রক্ষার্থে যুগোপোযোগী অবদান রেখে যাচ্ছে।

বিশিষ্ট আলেমে ও সাবেক মুহতামীম মাওলানা আব্দুল হাই সাহেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান করেন, উজানী মাদরাসার সম্মানিত শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান সাহেব, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইউনুস সাহেব, মাওলানা মনোয়ার হোছাইন তাওহিদী সাহেব।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জনাব রফিকুল ইসলাম লালু, আলহাজ্ব মাওলানা আলি ওয়াক্কাছসহ প্রমুখ ওলামায়ে কেরাম এবং স্থানীয় নেতৃবৃন্দ।

মাওলানা আব্দুর রহমান  এর মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ