বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আজহারিকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা ‘বর্ষা’র পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি বলেন, ড. আজহারির প্রকাশিত ‘এক নজরে কুরআন’ বইটি তার এবং তার পরিবারের জন্য কোরআন অধ্যয়নকে আরও সহজ ও আকর্ষণীয় করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারির লেখা বইটির কয়েকটি ছবি প্রকাশ করে এসব বলেন চিত্রনায়িকা বর্ষা।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল, ‘এক নজরে কোরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য দুটি।

বর্ষা আরও লেখেন, তিনি ৩টি কপি অর্ডার করেছিলেন, যার মধ্যে দুটি কপি তিনি তার বোনদের জন্য রেখেছেন। তিনি উল্লেখ করেন, ‘জীবনে তেমন কিছুই জানি না, তবে এই বই পড়লে কোরআনের অনেক বিষয় সহজে বোঝা যাবে, ইনশাআল্লাহ।’

‘এক নজরে কোরআন’ বইটি প্রকাশ ও পাঠকের হাতে পৌঁছে দেওয়ার জন্য বর্ষা আজহারিকে ধন্যবাদ ও দোয়া করেন, “আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মঙ্গল করুন, আমিন।’

বর্ষা পোস্টে আরও লিখেছেন, বইটি কেবল শিক্ষামূলক নয়, বরং কোরআনের মূল বিষয়গুলো সংক্ষেপে সহজভাবে বোঝার সুযোগ করে দিয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ