বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের ওপর হামলাকারী ৬ বৌদ্ধ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলাকারী ছয় উগ্রবাদী বৌদ্ধকে আটক করেছে দেশটির পুলিশ। হামলার শিকার অসহায় রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের পর পালিয়ে শ্রীলঙ্কায় আশ্রয় নিয়েছিলেন।

বৌদ্ধ-প্রধান শ্রীলঙ্কার সরকার বলেছে, বৌদ্ধ ভিক্ষুরা পশুর মতো আচরণ করেছে। গত মঙ্গলবার ভিক্ষুদের নেতৃত্বে কিছু উগ্রবাদী বৌদ্ধ রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা করে। এসব রোহিঙ্গা মুসলমান শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে জাতিসংঘ প্রতিষ্ঠিত একটি নিরাপদ বাড়িতে আশ্রয় নিয়েছেন।

হামলার সময় বৌদ্ধ ভিক্ষুরা ও তাদের সমর্থকরা রোহিঙ্গা মুসলমানদের ওপর ইট ও পাথর নিক্ষেপ করে এবং ইট-পাথরের আঘাতে ওই বাড়ির জানালা এবং কিছু ফার্নিচার ভেঙে যায়। হামলায় দুই পুলিশ আহত হয় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আহত পুলিশ দুজন বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিল।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, শরণার্থীদের উপর এ হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।

Image result for sri lanka 6 buddhist arrest

এর আগে শ্রীলঙ্কার সরকার আরো পাঁচ নারী-পুরুষকে আটক করেছে। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বাড়ির নিরাপত্তা নিশ্চিত না করার দায়ে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মিয়ানমারের ভিক্ষুদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সূত্র: পার্সটুডে ও ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ